বাংলা জুড়ে বর্ষার জমজমাট ইনিংস, সপ্তাহের মাঝের কর্মব্যস্ত সকালে বৃষ্টি বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। বেলা গড়াতেই মেঘ রোদে লুকোচুরি জারি। দুপুরের পর থেকেই ৫ জেলায় অতিবাহী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টি ভিজবে কলকাতা (Kolkata)।শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বৃষ্টির মাঝেও দিনভর গরম অনুভূত হবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে।