রাজ্যজুড়ে বর্ষার (Monsoon) আমেজ বজায় থাকলেও নিম্নচাপের প্রভাব না থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর ?Alipore Weather Department) জানিয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।আগামী সপ্তাহে প্রায় প্রতি দিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে উইকেন্ডে ঝড় বৃষ্টি দুর্যোগ নেই বললেই চলে।তবে দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূম ও মুর্শিদাবাদে। ওই দুই জেলায় হলুদ সর্তকতা।রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও। দার্জিলিং, কালিম্পং-সহ বাকি উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
















