বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) কলকাতাসহ দক্ষিণবঙ্গে।উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মৌসুমী অক্ষরেখার অতি সক্রিয়তার কারণে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি থাকবে জেলায় জেলায়। 

রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতিতে বুধের পর বৃহস্পতির সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি মহানগরীতে। দিনভর মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই ছবি মুর্শিদাবাদ বীরভূম, নদিয়া ,উত্তর ২৪ পরগনাতেও। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। উত্তরবঙ্গের অবস্থা আরও খারাপ।তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই পাঁচ জেলায় আজ বৃষ্টি বাড়বে।