শ্রাবণের শেষবেলায় ফের রাজ্যজুড়ে দুর্যোগের ঘনঘটা! আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূল সংলগ্ন চার জেলায় অতিভারী বৃষ্টি (Rain) হতে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

আজ দিনভর দফায় দফায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০- ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া চলবে।