শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। শুক্রবার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ জানান বিশিষ্টজনেরা। এর পাশাপাশি ভবানীপুরের চক্রবেড়িয়ায় আয়োজিত একটি জনসভা থেকে বিজেপির তথাকথিত ‘বিভেদকামী’ রাজনীতির কড়া সমালোচনা করেন উপস্থিত বক্তারা।
Sponsored


এ দিনের সভায় প্রধান আকর্ষন ছিলেন খোদ কবি শ্রীজাত। তাঁর গ্রেফতারি পরোয়ানা জারির ইস্যুটিকে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুজাত ভদ্র, অনুরাধা দেব, বিশ্বনাথ চক্রবর্তী, কল্যাণ সেনগুপ্ত, প্রণতি ঠাকুর এবং সৈকত মিত্রের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছিলেন অভিযান প্রকাশনার মারুফ হোসেন, খোয়াই প্রকাশনের কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এবং পালক প্রকাশনীর সম্রাট চক্রবর্তীও। সভাটি সঞ্চালনা করেন সুশান রায়।
অ্যাকাডেমির গণ্ডি পেরিয়ে আন্দোলনের সুর পৌঁছায় ভবানীপুরের জনসভাতেও। সেখানে শ্রীজাত ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা এবং প্রদীপ চট্টোপাধ্যায়ের মতো সংস্কৃতি জগতের পরিচিত মুখেরা। সভায় বর্তমান সময়ের শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শ্রীজাত বলেন, দেশের শাসক আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে দেশ বাঁচানোর জন্য পৃথক গণমঞ্চ গড়তে হচ্ছে। তিনি স্বপ্ন দেখেন এমন এক সময়ের, যখন দেশ বাঁচাতে কোনো বিশেষ মঞ্চের আর প্রয়োজন পড়বে না।

অন্য দিকে, ভোটের প্রাক্কালে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সতর্কবার্তা দেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি পশ্চিমবঙ্গে যে ধরনের বৈষম্যমূলক ও বিভেদের রাজনীতি আমদানির চেষ্টা করছে, তা রুখে দেওয়া জরুরি। বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষায় আগামী ২৯ এপ্রিল সাধারণ মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ দিনের সভায় উপস্থিত বিশিষ্টজনেরা একযোগে জানান, সৃজনশীল মানুষের কণ্ঠরোধের চেষ্টা এবং সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সৈয়দ তানভীর নাসরীন, সুতপা বন্দ্যোপাধ্যায়, শোভন সুন্দর বসু এবং শুদ্ধসত্ত্ব ঘোষের মতো বক্তারাও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার ওপর জোর দেন। সব মিলিয়ে শুক্রবারের এই কর্মসূচি ছিল মূলত শিল্প-সংস্কৃতি ও প্রতিবাদের এক সংমিশ্রণ।

আরও পড়ুন - ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
4h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
17h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
21h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1d ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
2d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
2d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
2d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
