নেতাজি ইন্ডোরে শুরু 'এডুকেশন ইন্টারফেস ২০২৬', কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ করতে কলকাতার বুকে শুরু হল শিক্ষা ও কর্মজীবন বিষয়ক বৃহৎ মেলা 'এডুকেশন ইন্টারফেস ২০২৬'। শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল আনুষ্ঠানিক উদ্বোধন হল। কেরিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে পড়ুয়া ও অভিভাবকদের জন্য।
Sponsored


মেলার প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাজগত তথা সমাজজীবনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন আইসিএআই-এর ইআইসিএএসএ-র ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান সিএ হরি রাম আগরওয়াল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহ-চ্যান্সেলর তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ-চেয়ারম্যান মানসী রায় চৌধুরী, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর তারানজিৎ সিং, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী এবং বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলাকে উজ্জ্বল করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক সমিত রায়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সত্যম রায় চৌধুরী, সিকম গ্রুপের চেয়ারম্যান তথা সিকম স্কিলস ইউনিভার্সিটির চ্যান্সেলর অনীশ চক্রবর্তী এবং কৃষ্ণ দয়াল এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমির সভাপতি অলোক তিবরেওয়াল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলার মূল উদ্দেশ্য হল দেশের বিভিন্ন প্রান্তের নামী বিশ্ববিদ্যালয়, কলেজ এবং পেশাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এক ছাদের নিচে নিয়ে আসা। এর ফলে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষাবিদদের থেকে পরামর্শ, কেরিয়ার নির্দেশনা এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছে। প্রথম দিনেই ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাশাস্ত্র, ফার্মাসি, ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, বিমান চলাচল, হসপিটালিটি, ডিজাইন, স্থাপত্য, পলিটেকনিক ও আইটিআই-এর মতো নানা পেশাগত কোর্স নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।
কেরিয়ার প্ল্যানার এডুফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, সঠিক আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কেরিয়ার নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে পড়ুয়ারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই মেলার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের যথাযথ পরামর্শ দিয়ে সঠিক পথ বেছে নিতে সাহায্য করছি। এই প্রয়াস শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন। আগামী দু'দিনও মেলায় প্রচুর মানুষের সমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন - আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
2h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
16h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
19h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1d ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
2d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
