Site Logo

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

EBBS Desk·
ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল
ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। রবিবার রাত প্রায় দশটা নাগাদ সমাজমাধ্যমে তিনি সরাসরি তোপ দেগে জানান যে, বেলেঘাটা কেন্দ্রে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের প্রবেশপত্র এখনও দেওয়া হয়নি। এই স্লিপ পর্ব নিয়ে যদিও নির্বাচন কমিশনকে ঘিরে উঠেছে আলাদা প্রশ্ন। স্লিপ নিয়ে হয়রানি নিতান্ত প্রিন্টার সমস্যার কারণেই? নাকি ইচ্ছাকৃতভাবে কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কুণাল ঘোষের অভিযোগ, প্রবেশপত্র দিতে দেরি করার কারণ হিসেবে কমিশনের তরফে জানানো হয়েছে যে তাঁদের প্রিন্টার খারাপ। যেখানে সোমবার ভোর পাঁচটার মধ্যে সহকর্মীদের গণনাকেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা, সেখানে গভীর রাত পর্যন্ত তাঁদের বসিয়ে রেখে কমিশন আসলে কর্মীদের হয়রান ও ক্লান্ত করতে চাইছে বলে তিনি দাবি করেন। শুধু প্রবেশপত্রই নয়, গণনাকেন্দ্রে জল ও খাবারের ব্যবস্থার মতো জরুরি বিষয়েও কমিশন এখনও কোনও ফয়সালা করেনি বলে তাঁর অভিযোগে উঠে এসেছে। কমিশনকে কড়া আক্রমণ করে কুণাল আরও জানান, রাত জাগিয়ে বা হয়রানি করে তৃণমূলের সৈনিকদের লক্ষ্য থেকে নড়ানো যাবে না। গণনার আগের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, সোমবার বাংলাজুড়ে সবুজ আবীরই উড়বে। আরও পড়ুন - ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন _
  _   _   _   _   _   _   _  

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →