সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপিপন্থী বুথ লেভেল অফিসার বা বিএলও-রা এদিন কমিশনের দফতরে সামনে চূড়ান্ত অরাজকতা তৈরি করেছেন।
Sponsored

বিজেপির গুণ্ডামির এই ভিডিও (যার সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, উত্তেজিত একদল মানুষ দপ্তরের সামনে উদ্ধত আচরণ করছেন। তৃণমূলের সরাসরি অভিযোগ, এরা সকলেই বিজেপির ‘লুম্পেন’। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির পতাকা হাতে একদল উন্মত্ত দুর্বৃত্ত কমিশনের দফতরে বাইরে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে অশ্লীল আচরণ করেছে, পুলিশের ব্যারিকেড ভেঙেছে এবং পুলিশের দিকে বোতল ছুঁড়ে হিংস্র পশুর মতো তাণ্ডব চালিয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে কড়া ভাষায় বলা হয়েছে, এটাই বিজেপির আসল সংস্কৃতি। আসন্ন নির্বাচনে হার নিশ্চিত জেনে সরকারি আধিকারিকদের আক্রমণ করার জন্য নিজেদের পোষা গুন্ডাদের ছেড়ে দিয়েছে তারা। শাসক শিবিরের দাবি, ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের জয়কে ‘সুনামি’র সঙ্গে তুলনা করে বিজেপি এখন গণতন্ত্র হত্যার নীল নকশা তৈরি করছে। পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তাদের আশা, কমিশন এই ঘটনার গুরুত্ব বুঝে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনবে। অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন- ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
11h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
14h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
