বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগনের ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি দৃশ্যম ৩: দ্য কনক্লুশন (Drishyam 3: The Conclusion)। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটির ঐতিহাসিক গণ্ডি পার করে এক নয়া রেকর্ড গড়ল এই ছবি। এটি অজয় দেবগনের অভিনয় জীবনের প্রথম ছবি, যা বিশ্বব্যাপী ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
আরও পড়ুন: রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা ছাড়াল ৫৮ হাজার, নতুন করে অনুমোদন আরও ৮০০ ক্লাবকে
চলতি বছরের অন্যতম বড় ব্লকবাস্টার (Blockbuster) ‘বর্ডার ২’ এবং ‘হনুমান অংশ’-এর মতো ছবিগুলির বিশ্বব্যাপী মোট আয়কে পেছনে ফেলে দিয়েছে ‘দৃশ্যম ৩’। সূত্রের খবর, ‘হনুমান অংশ’ বিশ্বব্যাপী ৪৩১ কোটি টাকা এবং ‘বর্ডার ২’ ৪৬৪ কোটি টাকা আয় করেছিল। মাত্র ১২ দিনেই ৫০১.৮০ কোটি টাকা আয় করে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অজয়ের এই ছবি।
আরও পড়ুন: IPL: দাদা হাল ধরতেই শুরু বদল, ৫ কোটির পেসারকে বিক্রি করল দিল্লি ক্যাপিটালস
দ্বিতীয় সপ্তাহের সোমবারে কালেকশনে কিছুটা মন্দা দেখা দিলেও, মঙ্গলবার ১২তম দিন এক লাফে প্রায় ৪১.৭% ব্যবসা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ভারতে ছবিটির নেট কালেকশন হয়েছে ৮.৫০ কোটি টাকা, যার ফলে ভারতের বাজারে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৩২৩.৫০ কোটি টাকা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটির দাপট অব্যাহত রয়েছে, যেখানে বিদেশের বাজার থেকে মোট সংগ্রহ ১১৪ কোটি টাকা ছাড়িয়েছে।
আরও পড়ুন: যৌনকর্মীদের নিয়ে দুর্বারের দুর্গাপুজো উদ্বোধনে কুণাল-দীপ্সিতা
অভিষেক পাঠক পরিচালিত এই থ্রিলার ছবিটিতে বিজয় সালগাঁওকরের আইকনিক চরিত্রে অজয় দেবগনের (Ajay Devgn) অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ছবিতে অজয়ের পাশাপাশি জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ ও প্রকাশ রাজের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। এমনকি মালয়ালম সংস্করণের মূল তারকা মোহনলালও হিন্দি সংস্করণের এই জমজমাট সমাপ্তির ভূয়সী প্রশংসা করেছেন। বক্স অফিসের এই জয়রথ আগামী দিনে আর কত বড় ইতিহাস তৈরি করে, এখন সেটাই দেখার।















