সানি লিওনের নাম শুনলেই উত্তেজনার পারদ চড়ে ভক্তদের মনে। বর্তমানে ইন্টারনেটে খোঁজার তালিকায় তিনি সবসময়ই থাকেন শীর্ষে। তাঁর শরীরী আবেদন, প্রেমের খেলা—সবটাই ভক্তরা চুটিয়ে উপভোগ করেন। আর এহেন লাস্যময়ীর সম্পত্তি যে একশো কোটি পেরোবে, সেটাই তো স্বাভাবিক।
আরও পড়ুন: ১২ দিনে ৫০০ কোটি! অজয়ের কেরিয়ারের প্রথম ‘মেগা ব্লকবাস্টার’ দৃশ্যম ৩
তবে শুধু গ্ল্যামার আর নাচই নয়, সানির আসল খেল কিন্তু অন্যত্র। অনেকেই ভাবেন সিনেমা বা আইটেম ডান্স না থাকলে সানির রোজগার বন্ধ। কিন্তু শুনলে চোখ কপালে উঠবে, সানি লিওনের মোট সম্পত্তির পরিমাণ আজ প্রায় ৯৮ থেকে ১১৫ কোটি টাকা! সিনেমা ফ্লপ হোক বা হিট, সানির পকেটে প্রতি বছর ঢুকছে কোটি কোটি টাকা।
আরও পড়ুন: পরবিন্দর খুনে তোলপাড় পাঞ্জাব, অভিযুক্তের দোকানে আগুন ধরাল জনতা
ভাবছেন তো, কোথা থেকে আসছে এত টাকা? তাহলে জানুন সানির আসল আয়ের উৎস ঠিক কী কী
*ব্যবসায় বাজিমাৎ:* সানি লিওন শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন তুখোড় বিজনেসম্যান। তাঁর নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ড 'Starstruck by Sunny Leone' এখন ভারতের বাজারে রমরমিয়ে চলছে। এর সঙ্গে রয়েছে তাঁর পারফিউম ব্র্যান্ড 'Affetto'।
*রেস্তোরাঁর মালকিন:* সানি এখন ফুড ইন্ডাস্ট্রিরও বড় খিলাড়ি। নয়ডায় রয়েছে তাঁর বিলাসবহুল রেস্তোরাঁ 'Chica Loca'। মন পসন্দ খাবার থেকে শুরু করে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, সানির এই ক্যাফেতে রোজ উপচে পড়ছে ভিড়।
আরও পড়ুন: তেরঙ্গা হাতে দিল্লি অভিযানের ডাক, ১৬ অক্টোবর পথে নামছে CJP
*মোটা অঙ্কের পারিশ্রমিক:* এখনও বলিউডে বা দক্ষিণী ছবিতে একটা স্পেশাল ডান্স বা আইটেম নাম্বারের জন্য সানি ২ থেকে ৩ কোটি টাকা চার্জ করেন। এছাড়াও ছোটপর্দায় 'Splitsvilla'র মতো জনপ্রিয় রিয়েলিটি শো-এর সঞ্চালনা তো আছেই। প্রতি সিজনে এর থেকেও মোটা টাকা ঘরে তোলেন তিনি।
*বিলাসবহুল জীবনযাপন:* মুম্বইয়ের বুকে রয়েছে তাঁর ১৬ কোটি টাকার একটি রাজকীয় ফ্ল্যাট। আর লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোর ছবি দেখলে তো চোখ ধাঁধিয়ে যাবে! গ্যারেজে সাজানো রয়েছে মার্সিডিজ, বিএমডব্লিউর মতো দামি দামি গাড়ি।
আরও পড়ুন: ফ্লাই দুবাই কাণ্ডের জের,৩১ দেশের বিমানকর্মীদের নিষেধাজ্ঞা ইজরায়েলের
স্বামী ড্যানিয়েল ওয়েবারের ব্যবসায়িক বুদ্ধি আর নিজের কঠোর পরিশ্রমে সানি আজ বলিউডের অন্যতম ধনী সেলিব্রিটি। গ্ল্যামার দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলতে হয়, তা সানি লিওন খুব ভালো করেই প্রমাণ করে দিয়েছেন।















