দেশের পরিকাঠামো দেখে মা হওয়া নিয়ে সন্দিহান ছিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। তবে সমস্ত বিতর্ক উড়িয়ে অবশেষে মাতৃত্বের টানেই মত বদলালেন তিনি। ২০২৪ সালে আরজি কর কাণ্ডের আবহে যখন গোটা রাজ্য উত্তাল, তখন দেশের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী মন্তব্য করেছিলেন, এই পরিস্থিতিতে তিনি সন্তান আনতে চান না। তাঁর সেই বিস্ফোরক মন্তব্য ঘিরে নেটপাড়ায় জলঘোলাও কম হয়নি। তবে সমস্ত অতীত বিতর্ক পেরিয়ে বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা এবং স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের অডিশন ঘিরে বর্ধমানে ধুন্ধুমার!
সম্প্রতি তাঁর অভিনীত আগামী ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র গান প্রকাশ অনুষ্ঠানে নীল গাউনে হবু মায়ের মাতৃত্বকালীন আভা স্পষ্ট ধরা পড়েছিল। “ভেবেছিলাম পটারি শিল্পের কাজ শিখব, অনেক বই পড়ব। কিন্তু কিছুই করা হল না। কিছুতেই মন দিতে পারলাম না। তবে মাতৃত্বকে একটু অন্য ভাবেই যাপন করছেন সোহিনী। কাজের মধ্যে থেকেই মাতৃত্বকে উপলব্ধি করছেন তিনি।
আরও পড়ুন: খালি পেটে ভুলেও নয় মদ্যপান, এই কয়েকটি খাবারেই হবে হ্যাংওভার ভ্যানিশ!
অভিনেত্রী জানান, সে সময় চারপাশের অরাজকতা আর পরিকাঠামোর অভাব দেখে সত্যিই তাঁর মনে হয়েছিল, নতুন একটি প্রাণ পৃথিবীতে এসে সঠিক সুযোগ-সুবিধা না পেলে হয়তো পরে বাবা-মাকেই দোষারোপ করবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা বদলেছে। মা হওয়ার সুপ্ত ইচ্ছা তাঁর মনে সবসময়ই ছিল, তাই বিয়ের পর স্বাভাবিক পরিকল্পনা অনুযায়ী মাতৃত্বকে আপন করে নিয়েছেন। এখন তিনি আত্মবিশ্বাসী যে, পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, তিনি ও শোভন মিলে সবটা ঠিক সামলে নেবেন এবং সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও বলেন, “শোভনের মধ্যেও দায়িত্ববোধ বাড়তে দেখেছি। আমি আর শোভন প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছি। অনেক কিছু শিখছি। আর হ্যাঁ, যে আসছে সে যাতে খুব ভাল ভাবে এই পৃথিবীতে থাকতে পারে, ভাল মানুষ হতে পারে তার জন্য সব করব।’’
আরও পড়ুন: ধোঁয়া ওঠা চা-কফিতে নৈব নৈব চ! অক্সফোর্ডের গবেষণায় মিলল মারণ রোগের হদিশ
গর্ভাবস্থার শুরুর দিনগুলোতেও সমানতালে শুটিং ও ডাবিং সামলেছেন সোহিনী। আপাতত চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থেকে, সিনেমা দেখে আর অনাগত সন্তানের জন্য ঘর গুছিয়ে তাঁর দিন কাটছে। সব মিলিয়ে, পুরনো সংশয়কে দূরে ঠেলে একরাশ ইতিবাচকতা নিয়ে এখন শুধু ঘরে নতুন অতিথি আসার প্রহর গুনছেন টলিপাড়ার এই জনপ্রিয় তারকা।
















