পার্টি মানেই আনন্দ সঙ্গে জমিয়ে খানাপিনা। তবে উইকএন্ডের পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা— মদ্যপানের পরিকল্পনা থাকলে তার পরবর্তী সকালটি অনেকের জন্যই বেশ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। কারণ খালি পেটে অ্যালকোহল খেলেই বাড়তে পারে সমস্যা। মাথা যন্ত্রণা, বমি বমি ভাব এবং চরম ক্লান্তির মতো হ্যাংওভারের লক্ষণগুলি দেখা যেতে পারে, যা পুরো দিনটাই মাটি করে দিতে পারে।
পুষ্টিবিদদের মতে, খালি পেটে মদ্যপান না করে, পার্টির আগে সঠিক কিছু খাবার খেলে হ্যাংওভারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাঁদের মতে, এমন কিছু সাধারণ খাবার আছে যেগুলি অ্যালকোহলকে শরীরে দ্রুত শোষিত হতে বাধা দেয় এবং লিভারের ওপর চাপ কমায়।
আরও পড়ুন: ধোঁয়া ওঠা চা-কফিতে নৈব নৈব চ! অক্সফোর্ডের গবেষণায় মিলল মারণ রোগের হদিশ
ফাইবারযুক্ত ও প্রোটিন সমৃদ্ধ খাবার
খালি পেটে মদ্যপান করলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়। তাই গ্রিলড চিকেন স্যান্ডউইচ, মাশরুম, বিনস বা স্যালমন মাছের মতো ফাইবার ও প্রোটিন (Fiber & Protein) সমৃদ্ধ খাবার আগে খেয়ে নেওয়া উচিত। এগুলি হজম হতে বেশি সময় নেয়, যার ফলে অ্যালকোহল শরীরে ধীরগতিতে শোষিত হয়।
আরও পড়ুন: ক্যাশে খাবার নিলেই বাড়তি মাসুল, উৎসবের আগে জোম্যাটোর নিয়ম বদল
হাই প্রোটিন ডিম
ডিম হলো প্রোটিনের পাওয়ারহাউস, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ডিমে থাকা ‘সিস্টেন’ (Cysteine) নামের অ্যামিনো অ্যাসিড অ্যালকোহলের টক্সিন বা বিষাক্ত উপাদানগুলিকে শরীর থেকে বের করে দিতে লিভারকে সাহায্য করে। তাই মদ্যপানের আগে সেদ্ধ বা পোচ করা ডিম খাওয়া বেশ কার্যকরী।
ইলেকট্রোলাইটের ভারসাম্য কলার শক্তি
মদ্যপানের ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও প্রয়োজনীয় খনিজ, বিশেষ করে পটাশিয়াম বেরিয়ে যায়। এর ফলে ডিহাইড্রেশন এবং পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা দেয়। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং শর্করা থাকে। পার্টির আগে কলা খেলে তা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে হ্যাংওভারের ঝুঁকি কমায়।
আরও পড়ুন: রাজ্যে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ সরকারের, শোকজ ১০০টি প্রতিষ্ঠানকে
লিভারের কার্যক্ষমতায় ওটস
পার্টিতে যাওয়ার আগে এক বাটি ওটস (Oats) খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন। এটি লিভারের কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে এবং অ্যালকোহল সরাসরি রক্তে মিশে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে হঠাৎ করে নেশা চড়ে বসে না এবং পরের দিন সকালে পেটও ভালো থাকে।
পর্যাপ্ত জল
সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল হাইড্রেটেড থাকা। অ্যালকোহল শরীরকে দ্রুত ডিহাইড্রেট বা জলশূন্য করে তোলে। তাই মদ্যপানের আগে, মদ্যপানের মাঝে এবং রাতে ঘুমানোর আগে পর্যাপ্ত জল পান করুন। এটি হ্যাংওভারের প্রধান কারণ অর্থাৎ মাথা ঘোরা ও মাথা যন্ত্রণা থেকে মুক্তি দেবে।
আরও পড়ুন: অপারেশন সিন্দুরের বদলায় কেরালায় কুরুক্ষেত্র! পুজোয় নয়া ধামাকা একেনবাবুর
যা এড়িয়ে চলবেন
মদ্যপানের আগে বা সঙ্গে অতিরিক্ত নোনতা চিপস, প্রক্রিয়াজাত খাবার, বেশি মশলাদার খাবার এবং কফি বা ক্যাফেন জাতীয় পানীয় একেবারেই খাবেন না। এগুলি শরীরে ডিহাইড্রেশন এবং বুকজ্বালার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে হ্যাংওভার কাটানোর জন্য সবচেয়ে জরুরি অ্যালকোহলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।
















