প্রায় এক যুগ পর দেব-শুভশ্রী জুটি বেঁধেছেন তাঁদের ‘দেশু-৭’ ছবিতে। এবার একই পথে হাঁটলেন রাজ-মিমি। দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁদের আসন্ন নতুন ছবি ‘তাণ্ডব’-এর ঘোষণা হতেই শোরগোল পড়ে গিয়েছে স্টুডিও পাড়ায়। তবে সবথেকে বেশি চর্চা শুরু হয়েছে এই ছবির ঘোষণায় রাজ-পত্নী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নিয়ে।
আরও পড়ুন: বচ্চন পরিবারে আবার ঝোড়ো হাওয়া! হৃতিকের প্রেমে মজেছেন শ্বেতা? জল্পনা বলিউডে
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ ছবির পর রাজ ও মিমিকে আর একসঙ্গে কোনও প্রজেক্টে দেখা যায়নি। পেশাদার সম্পর্কের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়েও একসময় কম চর্চা হয়নি টলিউডে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের পরিধি ও জীবনের গতিপথ। ২০১৮ সালে শুভশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। দীর্ঘ বিরতির পর অবশেষে সব পুরনো জল্পনা উড়িয়ে রাজের পরিচালনা ও প্রোডাকশনে কামব্যাক করছেন মিমি।
আরও পড়ুন: পাখির পালক থেকে মরা আরশোলা: খাদ্য সুরক্ষা দফতরের হানায় খাবারে মিলছে ‘অখাদ্য’
বুধবার সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’-এর সেট থেকে একটি ছবি শেয়ার করে মিমি নিজেই এই সুখবর ভাগ করে নেন। সবুজ কুর্তি পরা মিমির হাতে দেখা যায় ছবির ক্ল্যাপস্টিক, যেখান থেকে শুধু তাঁর চোখ দুটি দৃশ্যমান। ক্যাপশনে নতুন শুরুর ইঙ্গিত দিতেই টলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুগামীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
তবে মিমির এই পোস্টের নিচে সবাইকে চমকে দিয়ে মন্তব্য করেন খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনওরকম তিক্ততা না রেখে তিনি মিমির পোস্টে লেখেন, “সুপার হ্যাপি” (Super Happy)। রাজের ছবির ‘নিবেদক’ হিসেবে শুভশ্রীর এই স্বতঃস্ফূর্ত ও আন্তরিক শুভেচ্ছা বার্তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: কেন্দ্রের নয়া নিয়ম: পাড়ার ওষুধের দোকানেও এবার CC ক্যামেরা নজরদারি!
অতীতে রাজ-মিমি-শুভশ্রীর ত্রিকোণ সম্পর্ক নিয়ে মিডিয়াতে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়ি হলেও, বর্তমানের এই ম্যাচিওরড সমীকরণ দেখে মুগ্ধ দর্শকরা। শুভশ্রীর এমন ইতিবাচক মনোভাব প্রমাণ করে দিল যে, ব্যক্তিগত জীবন এবং পেশাদার ক্ষেত্রকে আলাদা রাখতেই ভালোবাসেন তাঁরা। টলিপাড়ার ভক্তরা এখন মুখিয়ে আছেন বড় পর্দায় রাজের পরিচালনায় মিমির এই ‘তাণ্ডব’ দেখার জন্য।
















