বিজ্ঞাপন শুটিং হোক বা ব্যান্ডের প্রমোশনে আগেই জুটি বেঁধেছেন বিরাট কোহলি (Virat Kohli) - অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এবার রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে তারকা দম্পতিকে!  বি টাউনে জোর চর্চা। বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘হনুমান অংশ’ (Hanuman Ansh Sequel)-এর সিক্যুয়েলে  ক্যামিও চরিত্রে জুটি বাঁধতে পারেন বিরাট ও অনুষ্কা। ছবির প্রযোজক নম্রতা সিং এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও তেমনই আভাস দিয়েছেন।

আরও পড়ুন: ঝাঁ-চকচকে বিছানায় বসে ‘দিদি তেরা দেবর দিওয়ানা!’ ফের ভাইরাল রাণু!

বিশাল চতুর্বেদীর পরিচালনায় এবং নিম করোলি বাবার (Neem Karoli Baba) জীবন ও বাণীর অনুপ্রেরণায় তৈরি ‘হনুমান অংশ’ ছবিটি সম্প্রতি বক্স অফিসে (Box Office) অভাবনীয় সাফল্য পেয়েছে। ইতিবাচক ‘মাউথ পাবলিসিটি’র (Mouth Publicity) জোরে ছবিটি ইতিমধ্যেই ১৬০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। ছবিটির বিপুল সাফল্যের পর নির্মাতারা এটিকে একটি ট্রিলজি বা তিন খণ্ডের সিনেমা হিসেবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন: ১৪ বছর দলীপ ট্রফি জয় পূর্বাঞ্চলের, ঈশান-বৈভবদের শুভেচ্ছা সৌরভের

ছবির প্রযোজক নম্রতার ইঙ্গিত অনুযায়ী, ছবির পার্ট ২ এবং পার্ট ৩-তে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে বিশেষ অতিথি বা ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। ছবির আগামী ভাগগুলির গল্প মূলত উত্তরাখণ্ডের ‘কাইঁচি ধাম’ (Kainchi dham) এবং সেখানে আসা ভক্তদের অলৌকিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হবে।

বাস্তব জীবনে বিরাট এবং অনুষ্কা দুজনেই নিম করোলি বাবার অনুরাগী হিসেবে পরিচিত। ২০২২ এবং ২০২৪ সালে তাঁদের একাধিকবার উত্তরাখণ্ডের কাইঁচি ধামে বাবার আশ্রমে গিয়ে প্রার্থনা করতে, কম্বল ও শীতবস্ত্র দান করতে দেখা গেছে। এমনকি তাঁদের মেয়ে ভামিকাকে নিয়েও তাঁরা আশ্রমে গিয়েছিলেন। ছবিতে যেহেতু নিম করোলি বাবার মহিমা এবং তাঁর প্রতি ভক্তদের বিশ্বাসের গল্প তুলে ধরা হচ্ছে, তাই এই বাস্তব সংযোগের কারণেই ছবির নির্মাতারা বিরাট-অনুঙ্কাকে সিক্যুয়েলে যুক্ত করার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: IND vs AFG: সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কা, তারকা পেসারের পরিবর্ত ঘোষণা বোর্ডের

যদিও এখনও পর্যন্ত ছবির টিম কিংবা বিরাট-অনুষ্কার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবুও এই জল্পনাতেই বুঁদ হয়ে আছেন ভক্তরা। ক্রিকেট পিচে বোলারদের শাসন করার পর, বড় পর্দায় অভিনেতা বিরাট কোহলি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দুই দুনিয়ার অনুরাগীরা।