ডিমের খোসায় রয়েছে পুষ্টির ভাণ্ডার। যদিও বেশিরভাগ মানুষ ডিমের পুষ্টিগুণের সঙ্গেই পরিচিত। তাই বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় ডিমের খোসা। কিন্তু ডিমের মতই ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, খনিজ পদার্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান, যা চুলের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই ঘন, স্বাস্থ্যকর চুল পেতে হলে ডিমের খোসা ফেলে না দিয়ে তা ব্যবহার করুন। আসুন ব্যবহারের উপায় জেনে নিই।
আরও পড়ুন: লিপস্টিক কেনার আগে সাবধান! এই ৩ উপাদানে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি
ডিমের খোসায় রয়েছে ভরপুর ক্যালসিয়াম। যা চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পাতলা হওয়া আটকায়। ক্যালসিয়াম ছাড়াও প্রোটিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস থাকে যা চুলের বিকাশের জন্য অপরিহার্য।
ডিমের খোসা ব্যবহারের আগে কী করবেন
প্রথমে ডিমের খোসা ভালো করে পরিষ্কার করে নিন। তারপর শুকিয়ে নিন। শুকিয়ে গেলে ব্লেন্ডার দিয়ে মিহি করে গুঁড়ো করুন। গুঁড়ো যেন খুব মসৃণ হয়। এরপর একটু পরিষ্কার শুকনো কৌটতে ভরে রাখুন। খেয়াল রাখবেন ভেতরে যেন হাওয়া না ঢুকে যায়।
আরও পড়ুন: ১৮ বছরে পা সম্পর্কের! ভালবাসার উদযাপনে শোভন-বৈশাখী
ডিমের খোসা এবং নারকেল তেল দিয়ে চুলের মাস্ক তৈরি করুন
১ টেবিল চামচ ডিমের খোসার গুঁড়ো এবং ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর চুলের স্ক্যাল্পে লাগান। কয়েক মিনিট আলতো করে মাসাজ করুন। ৩০-৪৫ মিনিট রেখে দিন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করতে হবে।
ডিমের খোসা দিয়ে শ্যাম্পু
আপনার ব্যবহৃত শ্যাম্পুর সঙ্গে ১-২ চা চামচ ডিমের খোসার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। চুলের স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে মাসাজ করুন। তারপর ধুয়ে নিয়ে অবশ্যই কন্ডিশনার লাগাবেন।
আরও পড়ুন: সেতারের সুরে ঘণ্টার পর ঘণ্টা বুঁদ অরিজিৎ! ‘সুর-সাধক’ বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ কাজি
ডিমের খোসা এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ তৈরি করুন
১ টেবিল চামচ ডিমের খোসা গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এই মিশ্রণ চুলের স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর গরম জলে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: এক চুমুকেই বাজিমাত! এই ‘ককটেল’ পানে উদ্বেগ থাকবে দূরে, মন হবে ফুরফুরে
ডিমের খোসা এবং অলিভ অয়েলের মিশ্রণ
১ টেবিল চামচ ডিমের খোসার গুঁড়ো এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। আপনার স্ক্যাল্পে খুব আলতো করে ৫-১০ মিনিট মাসাজ করুন। তারপর ৩০ মিনিটের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিন। চুলের বৃদ্ধির জন্য এই মিশ্রণ সপ্তাহে ১ দিন ব্যবহার করুন।
















