ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের হার ভারতের। ২৩ রানে জিতল ক্যারিবিয়ানরা। আপাতত সিরিজের ফল ২-২ । বেঙ্গালুরুতে পঞ্চম ম্যাচই হবে সিরিজের ফয়সালা।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে প্রথম থেকেই অর্শদীপ সিং-মায়াঙ্ক যাদবদের দিশেহারা হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। জুয়েল অ্যান্ড্রু আউট হলেও রানের গতি কমতে দেননি হোপ। তাঁকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার (৩৩), শেরফান রাদারফোর্ড (৪৯) রা। শেষ পর্যন্ত হোপ ১০২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে।ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রান তোলে ।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ২০ বলে ৫০ রান করেন তিনি। ২৩ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ছ'টি চার ও চারটি ছক্কা। স্যামসন আউট হতেই ভারতের ইনিংসে ধাক্কা লাগে। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান ঈশানও।
৬৭ রানে ২ উইকেট হারানোর পর অভিষেক শর্মা, শ্রেয়স আইয়ার চেষ্টা করলেন। শ্রেয়স আউট হলেন ১১ বলে ১৬ রান করে।শেষ দিকে তিলক এবং নীতীশ মরিয়া চেষ্টা করলেন। তিলক করলেন ২৫ বলে ৪৩। অক্ষর (৩) প্রিন্স (০), অর্শদীপ (৫), ময়ঙ্কেরা (০) প্রত্যেকেই ব্যর্থ হলেন। ভারতের ইনিংস শেষ হল ১৯.৩ ওভারে ৯ উইকেটে ২২৩ রানে। নিজের জন্মদিনে দলের পরাজয় দেখতে হল কোচ গৌতম গম্ভীরকে।















