হার্দিক পাণ্ডিয়ার হতশ্রী নেতৃত্বের পর আসন্ন মরশুমে IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indians) নেতৃত্বে ফেরানো হতে পারে রোহিত শর্মাকেই(Rohit Sharma )।
রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিজেকে আইপিএলের সফলতম অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০২৪-এ হার্দিক পাণ্ডিয়া যখন গুজরাট টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন, তখন তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়।
পাণ্ডিয়ার নেতৃত্বে ২০২৪-এ খুব খারাপ ফল করে মুম্বই। শেষ করে সবার শেষে। ২০২৫-এ প্লে অফে ফিরলেও ২০২০-র পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।হার্দিকের আমলে মুম্বইয়ের পারফরম্যান্স তলানিতে। তার উপর বিতর্কে জেরবার।ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তে বড় বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে কীভাবে এত সফল একজন অধিনায়ককে সরিয়ে দেওয়া যায়।
হার্দিককে ট্রেড করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে কথাবার্তার খবর সামনে এলেও, এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ট্রেডে যশস্বী জয়সওয়ালের নামও আলোচনায় রয়েছে। তরুণ ভারতীয় ওপেনারকে নিয়ে মুম্বইয়ের ব্যাটিং শক্তিশালী করার কথা ভাবছে পাশাপাশি ভবিষ্যতের জন্যও দল উপকৃত হতে পারে।নেতৃত্বের ভাবনায় সূর্য কুমার বা তিলক বার্মা আছেন কিন্তু অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রোহিতই। সেক্ষেত্রে রোহিতকে আরও একটি মরশুম নেতৃত্বে রেখে তাঁর ডেপুটি করা হতে পারে তিলককে। ফলে এই পরিকল্পনা কার্যকর করতে পারে মুম্বই। ২০২০ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।
এদিকে, কয়েক মাস পরই আইপিএলের মিনি নিলাম। বিগত কয়েক বছর ধরেই আইপিএলের নিলামের আসর দেশের বাইরেই বসছিল। তবে এবার বিসিসিআই দেশের মাটিতেই আইপিএলের নিলাম আয়োজনের বিষয়ে ভাবনাচিন্তা করছে। সেইসব জল্পনা-কল্পনায় সিলমোহর পড়েছে।, চলতি বছরের ডিসেম্বরে গোয়ায় হবে আইপিএল-এর নিলাম। আইপিএল-এর গত তিন মরসুমের নিলাম হয়েছিল বিদেশে। ২০২৪ সালে দুবাই , ২০২৫ সালের মেগা নিলাম জেড্ডা এবং ২০২৬ সালের নিলাম আবু ধাবিতে আয়োজন করা হয়েছিল।তার আগে ট্রেডিং সমাপ্ত করতে হবে।















