ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা - হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি সন্ধ্যায় নতুন করে রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে। কিন্তু এসবের মাঝেই দর্শকদের জন্য মন খারাপের খবর দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি হরমনপ্রীত - জেমাইমাদের উৎসাহ দিতে স্টেডিয়ামে যেতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। দর্শকশূন্য ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (DC)- মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়কদের খেলতে হবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানা গেছে।
Sponsored

৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল, ৫ ফেব্রুয়ারি ফাইনাল। প্রায় সব ম্যাচেই মাঠ ভরাচ্ছেন দর্শকরা। এখনও পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), দ্বিতীয় স্থানে গুজরাট জায়ান্টস (GG)। আগামী ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ রয়েছে। আগামী ১৫ জানুয়ারি আবার বৃহন্মুম্বই পুরসভার (BMC Election) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বইয়ে মেয়েদের খেলা হলেও নিরাপত্তার কারণে স্টেডিয়ামে গিয়ে সাধারণ মানুষ খেলা দেখতে পারবেন না। পুলিশের তরফ থেকে চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে টিভি এবং ফোনে ম্যাচ সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
12h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
2d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
2d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
