কলকাতা ২৯°সে
ব্রেকিং
কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!
খেলা

Durand Cup: বিশালেই হাতেই শাপমুক্তি, জামশেদপুরের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে সেমিতে মোহনবাগান

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতল সবুজ মেরুন।

Durand Cup: বিশালেই হাতেই শাপমুক্তি, জামশেদপুরের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে সেমিতে মোহনবাগান

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতল সবুজ মেরুন। নির্ধারিত সময় শেষে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে ৯-৮ ফলে জয়ী মোহনবাগান।

Sponsored

Sranchi In Article

 

জামশেদপুর এফসি বিরুদ্ধে ম্যাচটা একেবারেই সহজ হল না মোহনবাগানের জন্য।এই ম্যাচের প্রথম একাদশে ছিলেন না ম্যাকলারেন। পাশাপাশি দলেই রাখা যায়নি মিগুয়েলকে।  যদিও  ম্যাচের দু মিনিটের মধ্যেই এগিয়ে যায় সবুজ মেরুন। গোল করেন সাহাল। দ্রাজিজের পাশ থেকে গোল করতে ভুল করেনি সাহাল।

 

 কিন্তু শুরুতে গোল করে ম্যাচের রাশ নিজেদের দিকে নিতে পারেনি মোহনবাগান। বার বার প্রতি আক্রমণ নিয়ে যাচ্ছিল জামশেদপুর এফসি। এরই মধ্যে মোহনবাগানের একটি পেনাল্টির আবেদন খারিজ হয়।

 

প্রথমার্ধ শেষের আগেই রাশিথোইয়ের দূরপাল্লার শট ফিস্ট করে উড়িয়ে দিতে পারেননি সবুজ-মেরুনের গোলকিপার। ফলে বল গিয়ে পড়ল বক্সের সামনে দেবেন্দ্র মুরগাঁওকরের পায়ে। কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন জামশেদপুরের উইঙ্গার।মোহনবাগানে মাঝমাঠে মিগুয়েল খেলছেন না । ফলে মাঝমাঠের শক্তির অভাব রয়েছে। ফলে গোলের জন্য ম্যাকলারেন  সমীর, কিয়ান, সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিলেন প্যানোস। কিন্তু জামশেদপুর দুরন্ত লড়াই চালিয়ে গেল শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হল।

 

টাইব্রেকারে রাহুল বেকে, সামির জেলকোভিচ, শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন, কিয়ান নাসিরি, অনিরুদ্ধ থাপা, আলবের্তো রদ্রিগেজ ও সুহেল বাট প্রত্যেকেই স্নায়ুর চাপ বজায় রেখে গোল করেন। বাগানের রক্ষাকর্তা সেই বিশাল। জামশেদপুর এফসির মামা শর্ট মিস করলে অভিষেক গোল করে দলকে জিতিয়ে দেন। শেষ পর্যন্ত ৯-৮ ফলে জিতের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করল মোহনবাগান।ম্যাচ জিতলেও বাগানের পারফরম্যান্স নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকছেই।

এখানেই শেষ জামশেদপুর এফ সি-র যাত্রা| ম্যাচ শেষে আবেগপ্রবণ ফুটবলার থেকে কোচিং স্টাফ সবাই। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →