লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের ময়দানে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এক জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকেই বিজেপি নেতাদের উদ্দেশে তাঁর বার্তা, আপনারা যদি উন্নয়নের নিরিখে লড়াই করতে চান, তবে রাজগঞ্জের যে কোনও মাঠ বেছে নিন। একদিন আগে জানালে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে পৌঁছে যাব। তৃণমূলের উন্নয়নের কাছে আপনারা ভোকাট্টা হয়ে মাঠের বাইরে চলে যাবেন।
Sponsored

এদিন আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে পাওয়া গিয়েছে অভিষেককে। বিজেপিকে ‘ভোটপাখি’ বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, গত ১২ বছরে রাজগঞ্জের মাটির জন্য মোদি সরকার কী কাজ করেছে তার খতিয়ান দিক বিজেপি। জনসভার ভিড় দেখে তাঁর দাবি, এই বিপুল সমর্থনই প্রমাণ করছে যে এবার বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করবে জনতা। জলপাইগুড়ির উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি মনে করিয়ে দেন সার্কিট বেঞ্চ, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং দেবী চৌধুরানীর মন্দিরের কথা। একই সঙ্গে রাজগঞ্জের মানুষের জন্য বড় প্রতিশ্রুতিও দেন তিনি। অভিষেক জানান, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে রাজগঞ্জে ফায়ার স্টেশন এবং একটি হিমঘর তৈরি করা হবে।
রাজগঞ্জের প্রার্থী স্বপ্না বর্মনকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরে অভিষেক বলেন, বিজেপি বহিরাগতদের প্রার্থী করে, আর তৃণমূল পাশে রাখে ঘরের মেয়েকে। স্বপ্নাকে ৪০ হাজারেরও বেশি ভোটে জেতানোর ডাক দিয়ে তিনি বলেন, তৃণমূলের শক্তি নবীন ও প্রবীণের সহাবস্থান। রাজগঞ্জের অভিভাবক খগেশ্বর রায় আগামী দিনে স্বপ্নাকে পথ দেখাবেন।
প্রার্থীর মনোনয়ন নিয়ে রেলের এনওসি সংক্রান্ত জটিলতা এবং আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক। তাঁর অভিযোগ, এক অমানবিক দল বাবার মৃত্যুর পর একটি মেয়েকে কোর্টের দরজায় দাঁড় করিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছে। অভিষেক বলেন, বিজেপি মানুষের চোখে জল চায়, আর তৃণমূল চায় মানুষের মুখে হাসি। তাই বুথের লাইনে দাঁড়িয়েই মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে।
আরও পড়ুন - শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
4h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
12h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
13h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
14h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
15h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
16h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
16h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
19h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
20h ago
