তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে, এই অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। স্বরূপনগরের বলিষ্ঠ তৃণমূল নেতা নারায়ণচন্দ্র করকে গ্রেফতারের প্রতিবাদে এবং ঠিক কী কারণে এই পদক্ষেপ, তার জবাব তলব করতে মঙ্গলবার স্বরূপনগর থানায় পৌঁছল তৃণমূলের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ, সাংসদ সুস্মিতা দেব এবং সাজদা আহমেদ। স্থানীয় দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে তাঁরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলেন।
Sponsored

থানা থেকে বেরিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার একটি ঘটনায় দীর্ঘ পাঁচ বছর পর হঠাৎ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই পুরনো ও সাজানো মামলার ভিত্তিতেই স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী নারায়ণচন্দ্র করকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বিধায়ক বীণা মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ও দাপুটে এই নেতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধরা হয়েছে বলে দাবি তাঁর।
তন্ময় ঘোষের আরও অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বাড়িতেও বিজেপির পতাকা হাতে একদল দুষ্কৃতী চড়াও হয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে, তাঁর বাড়ি ও গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে এই হামলার প্রসঙ্গটিও পুলিশের সামনে জোরালোভাবে তুলে ধরা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে, রাজনৈতিক দলমতনির্বিশেষে এলাকার কোনও মানুষ যেন ঘরছাড়া না হন এবং কোনও দলের কার্যালয় যেন জোরপূর্বক দখল না করা হয়। এলাকায় যাতে কোনও ভয়ের পরিবেশ বা ত্রাসের সৃষ্টি না হয়, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। পুলিশ-প্রশাসন যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে সকলের সুরক্ষার ব্যবস্থা করে, সেদিকে তাঁদের কড়া নজর থাকবে বলেও প্রতিনিধি দলের সদস্যরা জানান। যদিও পুলিশের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী পদক্ষেপের কথা বলা হয়েছে।
আরও পড়ুন- সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
6h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
10h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago
