কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে একাধিক বৈঠক করে চলেছেন নেত্রী। বরাভয় দিচ্ছেন দলীয় সতীর্থদের। বলেছেন, ভয় পাবেন না আমি আছি।
Sponsored

বিধানসভা নির্বাচনে গায়ের জোরে বিজেপি জেতার পর থেকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে চর্চা তুঙ্গে। এই আবহে দলকে এককাট্টা করে রাখতে চাইছেন নেত্রী। শহরে শহরতলিতে গ্রামে প্রতিবাদ মিছিল-মিটিংয়ে সহকর্মীদের পাশে নিয়ে রুখে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জানিয়েছেন তিনি নিজেও রাস্তায় নামবেন। পার্টি অফিসগুলোতে রং করবেন। দলীয় নেতা-কর্মীরা যাতে এই অবস্থায় নিজেদের অসহায় কিংবা ছন্নছাড়া না ভাবেন সে-কারণেই বারে-বারে তিনি বৈঠকে বসছেন দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে। তৃণমূল পরিষদীয় দলের বৈঠকেও পথনির্দেশিকা দেবেন নেত্রী। কর্মীদের পাশে দাঁড়ানো-আইনি সহায়তা করা-গ্রেফতার হওয়া কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো— এইসব দায়-দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে।
ইতিমধ্যে দেখা গিয়েছে, শপথ নেওয়ার পরেই নতুন সরকার বিধানসভায় গণতন্ত্রকে কার্যত বলি দিয়েছে৷ বিরোধী দলের প্রাপ্য মর্যাদা দেওয়া তো দূরে থাক, ন্যূনতম সৌজন্য দেখানো হচ্ছে না৷ সে নিয়েও পথনির্দেশ করবেন নেত্রী৷
আরও পড়ুন- সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
7h ago
More from রাজ্য
View All →
স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
7h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
8h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
11h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
18h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago
