Site Logo

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

EBBS Desk·
দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার, ২ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য মিলনোৎসবের আয়োজন করা হয়েছে। দোল ও হোলির এই যুগলবন্দিতে শামিল হবেন শহরের সব সম্প্রদায়ের মানুষ। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক মহামিলন মেলায় পরিণত হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sponsored

Sranchi In Article

নবান্ন সূত্রে খবর, সোমবারের এই অনুষ্ঠানে বাংলার সংস্কৃতির পাশাপাশি ভারতের বিচিত্র লোকনৃত্যের মেলবন্ধন ঘটবে। ইনডোর স্টেডিয়ামের মঞ্চে পরিবেশিত হবে ভাঙরা, গরবা, ডান্ডিয়া এবং রাজস্থানি নাচ। বিহারী সম্প্রদায়ের পক্ষ থেকেও থাকবে বিশেষ একটি সাংস্কৃতিক উপস্থাপনা। দোল ও হোলির আনন্দকে ভাগ করে নিতেই এই বিশেষ উদ্যোগ। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য, পদস্থ আমলা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

এই রঙিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ফের সম্প্রীতির বার্তা দেবেন বলে জানা গিয়েছে। তাঁর মূল মন্ত্রই হল, বাংলায় কোনও ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্যের সম্পর্ক অটুট রাখাই তাঁর সরকারের লক্ষ্য। বছরভর সব ধর্মের মানুষের উৎসবে শামিল হওয়া এবং বিপদে পাশে থাকার যে ধারা মুখ্যমন্ত্রী বজায় রেখেছেন, কালকের অনুষ্ঠান তারই এক ধারাবাহিকতা।

তবে কেবল নাচ-গান বা রঙের উৎসব নয়, সোমবারের এই মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক পদক্ষেপও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর বা ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারেন তিনি। এ ছাড়াও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে সোমবারের নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠান ঘিরে এখন সাজ সাজ রব প্রশাসনিক মহলে।

আরও পড়ুন- আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

4h ago

More from রাজ্য

View All →