ক্ষমতায় এসে প্রথম একশো দিনেই বাংলায় প্রায় ২৮ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ শুরু হয়েছে বলে দাবি করলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই তথ্য তুলে ধরেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন শিল্প সংস্থার ৪ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব (MoU) স্বাক্ষরিত হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী।
আরও পড়ুন: ফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবন
দিলীপ ঘোষের দাবি অনুযায়ী, ইতিমধ্যেই একাধিক বড় শিল্প সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনিয়োগের কাজ শুরু করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাঁকুড়ায় শ্যাম স্টিলের শিল্প ইউনিটে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এছাড়াও লার্সেন অ্যান্ড টুব্রো প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, বাজার পেটস অ্যান্ড পলিমার্স, লাক্স কোজি, আমূল, বারপুর সিমেন্ট, রেশমি গ্রুপ এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মতো একাধিক সংস্থাও রাজ্যের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে। সরকারের দাবি, এই শিল্প বিনিয়োগের ফলে রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়বে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি উৎপাদন এবং পরিকাঠামো ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। দেশ-বিদেশের শিল্প সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহকে নতুন সরকারের শিল্পবান্ধব নীতির ফল হিসেবেই ব্যাখ্যা করেছেন মন্ত্রী।
আরও পড়ুন: ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদল
দিলীপ ঘোষের দাবি, এই বিনিয়োগের ফলে রাজ্যে নতুন শিল্পায়নের গতি বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং উৎপাদন ও পরিকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাঁর কথায়, নতুন সরকারের শিল্পবান্ধব নীতির ফলেই দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। মন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সংস্থার চার লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী দিনে সেই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।
















