সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যে জনসমীক্ষার (Census) প্রথম ধাপের কাজ শেষ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর্ব শুরু হয়েছিল ১৬ অগাস্ট। নির্ধারিত সময়সীমা ১৪ সেপ্টেম্বরের আগেই তা ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: ‘মমতা যেখানে দাঁড়ান, লাইন সেখান থেকেই শুরু’, প্রতীক বিতর্কে অকপট কুণাল

সমাজমাধ্যমে এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার সমন্বিত উদ্যোগেই নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হয়েছে। পরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে রাজ্যের প্রতিটি প্রান্তে তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে।

প্রশাসনের দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা মিলিয়ে মোট ১ লক্ষ ৭৩ হাজার ৬৬টি হাউসলিস্টিং ব্লক বা HLB-তেই কাজ সম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রথম ধাপের ফিল্ড ওয়ার্কে কোনও এলাকা বাকি নেই।

বাড়ির তথ্য সংগ্রহের ক্ষেত্রেও প্রায় পুরো লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। সেনসাসে রাজ্যে মোট ৩.৬৯ কোটি বাড়ির তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য নথিভুক্ত করা হয়েছে। হিসাব বলছে, প্রত্যাশিত মোট বাড়ির প্রায় ৯৯.৭ শতাংশের তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

ফলে নির্ধারিত সময়সীমার আগেই প্রথম ধাপের কাজ শেষ হওয়াকে রাজ্যের সেনসাস প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখছে প্রশাসন।