Site Logo

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

EBBS Desk·
কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা সিন্ডিকেট? রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলা এক জমি কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে এবার তেমনই এক বিস্ফোরক ‘ত্রয়ী নেক্সাস’ বা চক্রের হদিস মেলার দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই চক্রের অন্যতম পান্ডা শান্তনু সিনহা বিশ্বাসকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে কোটি টাকার বিলাসবহুল হাতঘড়িও।

Sponsored

Sranchi In Article

ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শান্তনুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জয় কামদার নামে এক ব্যক্তি শান্তনু এবং তাঁর পরিবারের সদস্যদের এই সমস্ত বহুমূল্য উপহার পাঠাতেন। সেই উপহারের সূত্র ধরেই হদিস মিলেছে কোটি টাকার হাতঘড়ির। শুধু উপহারের আদানপ্রদানই নয়, জোর করে জমি দখল এবং বেআইনি নির্মাণের সিন্ডিকেট রাজ নির্বিঘ্নে চালাতে শান্তনু একাধিক মোবাইল ও ভুয়ো সিম কার্ড ব্যবহার করতেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সিন্ডিকেটের জাল ছড়িয়েছিল কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা দোয়াত এসকে নামে এক ব্যক্তির সংস্থার সঙ্গেও শান্তনুর সরাসরি আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। শান্তনু এবং দোয়াত এসকে-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় বিপুল পরিমাণ নগদ টাকা জমা পড়েছিল বলে দাবি ইডির। এমনকি, মুর্শিদাবাদে শান্তনুর বাসস্থান সংস্কার করার জন্য প্রায় আড়াই কোটি টাকার একটি গোপন রফা বা ‘ডিল’ হয়েছিল এবং সেই টাকা মেটানোও হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তে আরও জানা গিয়েছে, এই বিপুল আর্থিক লেনদেনের পর তথ্যপ্রমাণ লোপাট করতে অত্যন্ত সক্রিয় ছিলেন অভিযুক্তরা। শান্তনু এবং জয়ের মোবাইল ঘেঁটে দেখা গিয়েছে, তাঁদের টেক্সট কনভারশনে ‘ডিলিট করুন’ শব্দবন্ধটির ওপর বারবার জোর দেওয়া হয়েছিল। জয় কামদারই শান্তনুকে লেনদেন সংক্রান্ত সমস্ত মেসেজ মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে ইডির দাবি। তবে শেষরক্ষা হয়নি। জয় কামদারের ফোন থেকে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর ক্লু উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাঁর ফোনে একাধিক নম্বর ‘শান্তনু দা’ কিংবা ‘শান্তনু স্যর’ নামে সেভ করা ছিল। এমনকি শান্তনুর পরিবারের সদস্যদের নম্বরও একই ভাবে সেভ করা ছিল। ইডির দাবি, এই শান্তনু দা বা শান্তনু স্যর আসলে শান্তনু সিনহা বিশ্বাসই। শুধু ফোনেই নয়, জয়ের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতেও ‘শান্তনু দা’ নামে একাধিক আর্থিক লেনদেনের হিসাবের নোট লেখা রয়েছে।

ইডি আধিকারিকদের দাবি, এই ডায়েরি এবং ফোনের তথ্যই প্রমাণ করে যে দুজনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রমোটারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে তা স্থানীয় থানার একাংশ, এলাকার কাউন্সিলর এবং রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ভাগাভাগি করা হতো। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই কোটি টাকার হাতঘড়ির নেপথ্যে আর কোন কোন রাঘববোয়াল লুকিয়ে আছেন, তা জানতে ধৃতদের আরও জেরা করতে চাইছে ইডি।

আরও পড়ুন- সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

5h ago

More from রাজ্য

View All →