Site Logo

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

EBBS Desk·
জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্তমান রাজ্যের বিজেপি সরকারকে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন শমীক। বিজেপি দলগতভাবে রাজ্য সরকারের কাজ পরিচালনায় কখনই নাক গলাবে না, আগেই জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তা সত্ত্বেও সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার জন্য বিজেপির তরফে পরামর্শ দেওয়ার কথা দেওয়ার কথা জানালেন রাজ্য সভাপতি।

Sponsored

Sranchi In Article

অতীতে পোলিও টিকাকরণ কিংবা পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন সরকারি উদ্যোগ ধর্মীয় কুসংস্কার ও ভুল ধারণার কারণে বাধার মুখে পড়েছিল। বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি চিকিৎসক অনিতা দেওয়ানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে চিকিৎসক অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল। ধর্ষিতা হতে হয়েছিল। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনও সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার পথে নানা প্রতিকূলতা থাকলেও সেই প্রচেষ্টা থেমে থাকা উচিত নয়।

রাজ্য সরকারের বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তাঁর মতে, পরিবার পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তৃত সচেতনতা গড়ে তোলা এবং বিষয়টিকে বৃহত্তর জনস্বার্থে প্রচারের আওতায় আনা প্রয়োজন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রী কয়েকদিনের মধ্যেই হয়তো শপথ নেবেন। সেটা সরকারের বিষয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন।

বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে শমীকের অনুরোধ, সুস্থ ও স্বাভাবিক সমাজে আজ পরিবার পরিকল্পনা, সেটাকে বাধ্যতামূলক করা যায় কি না। কিম্বা সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প নামিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কি না। জমির উপরে এই চাপ কমাতে পারি কি না। এই পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে মহিলাদের আরও সুসম বিকাশ ঘটাতে পারি কি না। তাঁদের আর্থ সামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন - অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

1h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

2h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

6h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

6h ago

More from রাজ্য

View All →