Site Logo

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

EBBS Desk·
ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষত অশান্তির আশঙ্কা রয়েছে এমন ছয়টি বিধানসভা কেন্দ্রকে আলাদাভাবে চিহ্নিত করে সেখানে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পথে হাঁটছে কমিশন।

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করাই এখন কমিশনের কাছে প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই পূর্ব বর্ধমানের নাদনঘাট ও কেতুগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম ও ফলতা— এই ছয়টি কেন্দ্রকে বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত এই এলাকাগুলির রাজনৈতিক ইতিহাস ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, এবারের ভোটে প্রায় ৩০ শতাংশ বুথকে ‘অতিস্পর্শকাতর’ তকমা দেওয়া হয়েছে। বিশেষ নজরদারির তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। অশান্তি রুখতে প্রাথমিক পরিকল্পনার তুলনায় অনেক বেশি বাহিনী ময়দানে নামানো হচ্ছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে মোট ২৩৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কমিশনের এক আধিকারিক জানান, প্রতিটি বুথে যাতে ভোটাররা নির্ভয়ে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। বাহিনীর সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি আকাশপথে নজরদারি ও নাকা চেকিংয়ের উপরেও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন - ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

7h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

9h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

9h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

10h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

11h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

12h ago

More from রাজ্য

View All →