রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গ ছাড়ার ফিকির খোঁজা শুরু করেন তৃণমূলের (TMC) টিকেটে বিধায়ক হওয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা (Ritabrata Banerjee)। বুঝতে পেরে দল থাকে বহিষ্কার করা হয় তাঁদের। তারপরে দল ভাঙিয়ে আলাদা শিবির করেন তিনি। তার দিকে গদ্দার, বেইমানের অভিযোগে আঙুল তোলে মমতা তৃণমূল (Mamata TMC)। এই পরিস্থিতিতে শনিবার যুবভারতীতে ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচে (India-Brazil Football Match) ব্রাজিলের জার্সি গায়ে গ্যালারি দেখা গেল দলবদলু ঋতব্রতকে। যা দেখে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একটি ভিডিও বার্তায় ঋতব্রতকে "প্যাথলজিক্যাল গদ্দার"বলে তীব্র কটাক্ষ করেন তিনি। মোক্ষম প্রশ্ন ছুড়ে কুণাল বলেন, এটা যদি পাকিস্তানকে সমর্থনের বিষয় হত- তাহলে কী অভিযোগ উঠত?
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছবি ও তৃণমূলের প্রতীক নিয়ে জেতার পরেও দল ক্ষমতায় না আসায় ‘বিজেপির বি টিম’ হয়ে আলাদা শিবির করে শাসকদলের সঙ্গে বেইমানি করেছেন ঋতব্রতরা। এই পরিস্থিতিতে শুধু মমতা তৃণমূলই নয়, অনেক বিরোধীদলই তাদের বেইমানের তকমা দেয়। বিভিন্ন সময়ে তৃণমূল সুপ্রিমো ও দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ঋতব্রতরা।
আরও পড়ুন: রাজনীতিতে প্রাক্তন CBI প্রধান, যোগ দিলেন 'সনাতনী' দলে
এই পরিস্থিতিতে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল সঙ্গে ভারতের ফুটবল ম্যাচে গ্যালারিতে ব্রাজিলের জার্সি পরে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে তাঁকে তীব্র করেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, যে কেউ যে কোনও দলের সমর্থক হতেই পারেন কিন্তু তাই বলে যখন ভারত-ব্রাজিল ম্যাচ হচ্ছে সেখানে ভারতের বদলে বিপক্ষ দলের জার্সি গায়ে উপস্থিত থাকাটা কোন অবস্থাতেই সমর্থনীয় যোগ্য নয়। কুণাল জানান, তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক। কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ হলে কখনোই অন্য কোন দলকে সমর্থন করা প্রশ্ন উঠে না। ভারতের হয়ে গলা ফাটাব। ঋতব্রতকে "প্যাথলজিক্যাল গদ্দার" বলে তীব্র কটাক্ষ করে তৃণমূল বিধায়ক বলেন, "এটা শুধু দলের নয়, দেশের গদ্দার। যত বড় ফ্যানই হোক ভারত বনাম ব্রাজিলের ম্যাচে ভারতে বিরোধীদের সমর্থন করা কখনই হতে পারে না। এটা একটা "প্যাথলজিক্যাল গদ্দার"।"
মোক্ষম প্রশ্ন তুলে তৃণমূল বিধায়ক করেন, "এই ম্যাচটা যদি ব্রাজিলের সঙ্গে না হয় পাকিস্তানের সঙ্গে হতো, আর কেউ যদি পাকিস্তানকে সমর্থন করত, তাহলে তাকে ‘দেশবিরোধী’, ‘গদ্দার’ তকমা দেোয়া হতো। তাহলে এক্ষেত্রে ব্রাজিলকে সমর্থনের বিষয়ে কেন সেটা হবে না!"















