নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সঞ্চিতা প্রধান দে (Sanchita Pradhaan dey)। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।  রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri) সঙ্গে নিয়ে হলদিয়া মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সঞ্চিতা। 

আরও পড়ুন: শরৎচন্দ্রের নামে দেউলটি স্টেশন, দিল্লিতে জমা পড়ল প্রস্তাব

সঞ্চিতা বলেন,জোড়াফুল প্রতীক জমা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রতীক দিয়েছেন। পরবর্তীতে প্রতীক নিয়ে কোনো সমস্যা হলে পরিস্থিতি অনুযায়ী ভাবনাচিন্তা করা হবে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সঞ্চিতা মনোনয়ন জমা করেন। এদিন হলদিয়া মহকুমা শাসকের অফিস ক্যাম্পাসে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা বলেন, জেতার লক্ষ্য নিয়েই ভোটে লড়ছি। কোনওরকম বাড়তি চাপ নিচ্ছি না। 

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জোরটক্কর হবে উপনির্বাচনে (Nandigram ByElection)। কারণ সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মাকে।  তাই মনে করা হচ্ছে যে এই কেন্দ্রে ভোট হবে নজরকাড়া।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নন্দীগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সমস্ত পার্টি অফিস বন্ধ। কোথাও পতাকা নেই। ভোট প্রচার নিয়ে নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। 

আরও পড়ুন: চুক্তি লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক রণতরীর! অপেশাদার বলে তুলোধনা নয়াদিল্লির

রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা ৯ অক্টোবর। বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ১৭ সেপ্টেম্বর হবে মনোনয়ন পরীক্ষা। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।