কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ড. অমিত দানের স্বাক্ষরিত একটি সরকারি নির্দেশনামা প্রকাশের পরই এই সিদ্ধান্তের কথা সামনে আসে। ২০২৪ সালের অগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছিল সিবিআই এবং ইডি। এতদিনে সেই মামলাতেই আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দিল রাজ্য সরকার।

সোমবার এই সংক্রান্ত সরকারি নির্দেশনামাটি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজ মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০২৪ সালের ৯ই অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো। নতুন সরকারের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী দাবি করেন, আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না। বোন অভয়ার প্রকৃত দোষীরা যাতে দ্রুত চিহ্নিত হয়ে কঠোরতম শাস্তি পায় এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

প্রকাশিত সরকারি নির্দেশনামা অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আর জি কর হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনাকাটা এবং আর্থিক অসঙ্গতির অভিযোগে টালা থানায় যে এফআইআর দায়ের হয়েছিল, পরবর্তীতে সিবিআই তার তদন্তভার নেয়। তদন্তের স্বার্থে এবং আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ তিন ব্যবসায়িক সংস্থার বিরুদ্ধে ইডি মামলা শুরু করে। সেই মামলাতেই আদালতের বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য এই সরকারি অনুমোদন অত্যন্ত জরুরি ছিল। প্রশাসনের দাবি, জনস্বার্থের কথা মাথায় রেখে সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পরেই রাজ্যপালের সম্মতিক্রমে এই আইনি অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →