সপ্তাহের প্রথম দিনেই যান-সংকটে পড়তে চলেছে শহরবাসী। মিলবে না অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়াবৃদ্ধি-সহ ১১ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল সিটু (CITU) সমর্থিত ক্যাব চালক সংগঠন। এর জেরে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় অ্যাপ-ক্যাব পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে।
একাধিক দাবিতে ধর্মঘট! সোমবার মিলবেই না অ্যাপ-ক্যাব
Sponsored

আরও পড়ুন: সংশোধনী বিল এনে ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা বিজেপির, বিস্ফোরক অভিযোগ কুণালের
সিটুর বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিন ধরে চালকরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই কর্মবিরতির সিদ্ধান্ত। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে:
অ্যাপ ক্যাব ও গাড়ির ভাড়ার অবিলম্বে পুনর্গঠন করতে হবে।
বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক এবং গাড়ির ব্যবহার বন্ধ করতে হবে।
কলকাতায় সিএনজি (CNG) সংক্রান্ত সমস্যা মিটাতে হবে।
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে পলিউশন (দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র) করানোর সময় মোবাইল নম্বর ব্যবহারের নিয়ম বাতিল করতে হবে।
এসি লাক্সারি ক্যাবের ক্ষেত্রে ভাড়া বাড়াতে হবে।
সিটু নেতৃত্বের বক্তব্য, "গত সরকারের কাছেও এই দাবিগুলি তুলে ধরেছিলাম। নতুন সরকারের কাছেও দাবি রাখা হয়েছে, কিন্তু সুরাহা মেলেনি।" সোমবারের ধর্মঘট সফল করতে ও সরকারের ওপর চাপ বাড়াতে বড়সড় কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন। সোমবার সকাল ১১টায় কলকাতার মৌলালি রামলীলা পার্কে সমস্ত অ্যাপ-ক্যাব চালকদের জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবাদ মিছিল করে সোজা রাজ্য পরিবহণ দফতরে যাবেন চালকরা। সেখানে আধিকারিকদের হাতে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।
বর্তমানে শহরের হাজার হাজার মানুষের নিত্যদিনের যাতায়াতের প্রধান ভরসা এই অ্যাপ ক্যাব। অফিসযাত্রী থেকে শুরু করে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ—কম সময়ে ও সহজে গন্তব্যে পৌঁছতে অনেকেই ক্যাবের ওপর নির্ভর করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই পরিষেবা বন্ধ থাকায় সোমবার সাধারণ মানুষকে যান সংকটের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
ধর্মতলায় অশান্তির ঘটনায় ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজত!
8h ago

পৈলান হাটে ডায়াগনস্টিক কেন্দ্রের উদ্বোধন, স্বাস্থ্যসেবার সঙ্গে শিক্ষার নতুন উদ্যোগ পৈলান গ্রুপের
10h ago

সংশোধনী বিল এনে ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা বিজেপির, বিস্ফোরক অভিযোগ কুণালের
11h ago

বাড়ছে গ্রেফাতরির সংখ্যা, ছাত্র যুবদের আন্দোলনে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
13h ago

বৃষ্টি শেষে আপাতত স্বস্তি কলকাতায়, জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট
15h ago







