ফের একসঙ্গে দেখা গেল বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy) এবং তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) একসঙ্গে। রবিবার সকালে বউবাজারে মন্ত্রীর আবাসনে পৌঁছে যান কুণাল (Kunal Ghosh)। সেখানে তাঁর দীর্ঘদিনের পরিচিত এবং তাপস রায়ের ঘনিষ্ঠ শ্যামল কর্মকারের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: জলপথে পর্যটনের নতুন ধাপ, বাবুঘাট - মায়াপুর রুটে দেশের প্রথম ব্যাটারি চালিত ফেরি চালুর ভাবনা
পরে সোশ্যাল মিডিয়ায় কুণাল জানান, "প্রয়াত শ্যামল কর্মকার (Shyamal Roy)। আমাদের ছাত্রজীবনের নেতা। অকালপ্রয়াত। নিয়মিত যোগাযোগ ছিল। আমার একজন শুভানুধ্যায়ী ছিল শ্যামলদা। আজ পারলৌকিক ক্রিয়ায় শ্রদ্ধা জানিয়ে এলাম।" শ্যামল কর্মকার তাপস রায়ের আবাসনেই নীচের ফ্ল্যাটে থাকতেন।
আরও পড়ুন: পশুপাখিদের চিকিৎসার্থে রামমোহন সম্মিলনীতে 'অবলা ক্যাম্প', কুণালের সহযোগিতার প্রশংসা শ্রীলেখার
অনুষ্ঠান শেষে তাপস রায়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় কুণালকে। এদিন সকালে সিপিএম সমর্থক অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Srilekha Mitra) পশুপ্রেমী সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল।















