ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পিএসসির

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ। ইংরেজি মাধ্যমের হাই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Sponsored

ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:
আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে পিএসসি বেশ কিছু নির্দিষ্ট মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে:
-
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রিধারী হতে হবে।
-
পেশাগত যোগ্যতা: ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে বিএড (B.Ed) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
-
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারীর কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রধান শিক্ষকদের বেতন কাঠামো আকর্ষণীয় রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজ আরও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যেই এই নিয়োগ করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উচ্চ বেতন এবং সম্মানজনক পদের এই সুযোগ নিতে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত: চ্যালেঞ্জ মমতার
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
