Site Logo

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

EBBS Desk·
লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায় আধ ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।

Sponsored

Sranchi In Article

প্রশাসনের পক্ষ থেকে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও, সূত্রের খবর—আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। কলকাতা হাইকোর্ট-এ বৈঠক শেষে সরাসরি লোক ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শীর্ষ আধিকারিকেরা।

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যপাল রবি। জানা গিয়েছে, আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখযোগ্য, গত ১২ মার্চ শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক। তার আগেই নির্বাচন কমিশনের নির্দেশে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে রদবদল হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত ওই দুই আধিকারিকের সঙ্গেই এ দিন প্রথমবার বৈঠকে বসেন রাজ্যপাল।

লোক ভবন সূত্রে আরও জানা গিয়েছে, এখনও রাজ্যপালের দফতরের পূর্ণাঙ্গ কাঠামো গড়ে ওঠেনি। সচিব নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে দফতর পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন - আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

8h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

11h ago

More from রাজ্য

View All →