তারাপীঠের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। ‘বিদেশিনী’ হোটেলে সোমবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু মৃত্যু নয়, দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এরপরেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, তারাপীঠ অগ্নি-কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

তৃণমূল সুপ্রিমো লেখেন, ''তারাপীঠে আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকস্তব্ধ। এই ভয়াবহ বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা আপনজন হারিয়ে নিঃস্ব, তাঁদের এই দুঃসহ শোক সহ্য করার শক্তি ঈশ্বর প্রদান করুন। একইসঙ্গে, যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত ও পরিপূর্ণ আরোগ্য কামনা করছি।'' 

আরও পড়ুন: মা তারা যেন অপূরণীয় ক্ষতি সহ্যের শক্তি দেন: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ অভিষেকের, সরকারি সাহায্যের আবেদন

প্রসঙ্গত, রাস্তা অত্যন্ত সরু হওয়ায় আগুন লাগার খবর পেয়েও দমকল বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। এদিনের ঘটনায় হোটেলমালিককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কিনা, নিয়ম মানা হয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।