কলকাতা ২৮°সে
ব্রেকিং
কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক
মহানগর

সংস্কার হয়নি বলে গেরুয়া! অ্যাকাডেমি অফ ফাইন আটস্ নিয়ে আজব সাফাই রুদ্রনীলের

সংস্কার হয়নি বলে গেরুয়া! অ্যাকাডেমি অফ ফাইন আটস্ নিয়ে আজব সাফাই রুদ্রনীলের

বাংলায় পালাবদলের পর অ্যাকাডেমি অব ফাইন আর্টসের রং গেরুয়া করা হয়েছিল। পরে অ্যাকাডেমির কলাকুশলীরা সেটি সাদা রং করেন। এবার ফের অ্যাকাডেমিতে গেরুয়া রং করায় শুরু হল রাজনৈতিক তরজা। বুধবার শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ কয়েকজনকে সঙ্গে নিয়ে অ্যাকাডেমিতে গিয়ে গেরুয়া রং করেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রুদ্রনীল আজব দাবি করেন। তাঁর দাবি, "অ্যাকাডেমির দুটি কাউন্টারের রং আগে থেকেই গেরুয়া ছিল, সঙ্গে ছিল ডিপ চকলেট শেড।" দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে অ্যাকাডেমির পরিস্থিতি বেহাল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, "ওয়ার্কিং কমিটির চূড়ান্ত ব্যর্থতার কারণে জায়গাটি কার্যত বনজঙ্গলের চেহারা নিয়েছে।" একইসঙ্গে সিপিআইএমের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অ্যাকাডেমি দখলের চেষ্টার অভিযোগও তোলেন বিজেপি বিধায়ক।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: আপনারা না পারলে আমরাই করব! প্যাকেটজাত খাবার নিয়ে FSSAI-কেন্দ্রকে কড়া বার্তা শীর্ষ আদালতের

রুদ্রনীল বলেন, অ্যাকাডেমির স্টাফরাই আগে গেরুয়া রং করেছিলেন এবং ভারতমাতার ছবি টাঙিয়েছিলেন। তাঁর প্রশ্ন, "আগে যদি গেরুয়া রং থেকেই থাকে, স্টাফেরা আবার গেরুয়া করলে সমস্যা কোথায়? গেরুয়া রং দেখলেই সমস্যা কেন?" এদিন রুদ্রনীলের বক্তব্যে বামেদের পাশাপাশি অ্যাকাডেমির পরিচালন ব্যবস্থার বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়নি এবং সিপিআইএমের শ্রমিক সংগঠন অ্যাকাডেমিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। রুদ্রনীলের দাবি, তিনি শিল্পী হিসেবে অ্যাকাডেমির স্টাফদের সঙ্গে রং করেছেন।

আরও পড়ুন: এজলাসেই কুরুচিকর বাগযুদ্ধ! পরিস্থিতি সামলালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

অন্যদিকে, বিজেপির এই উদ্যোগকে সরাসরি রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বলে কটাক্ষ করেছেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, "অ্যাকাডেমি অব ফাইন আর্টস একটি স্বতন্ত্র বিষয়। আগের সরকার সেখানে গিয়ে নীল-সাদা করতে যায়নি। জোর করে গেরুয়া করা হয়েছিল, পরে সেখানকার কলাকুশলীরা সেটি সাদা করেছিলেন। আবার জোর করে গেরুয়া করা হচ্ছে।" কুণালের দাবি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপর কোনও রাজনৈতিক দলের রং বা আধিপত্য চাপিয়ে দেওয়া উচিত নয়। অ্যাকাডেমি অব ফাইন আর্টসকে তার নিজস্ব পরিবেশ ও নিয়মে চলতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

মহানগর

এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে বিশেষ কমিটি, খুনের অভিযোগ পরিবারের

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

পুজোর টিকিট মামলায় ইন্দ্রনীলদের ব্যাঙ্ক-খতিয়ান চাইল হাই কোর্ট

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

এজলাসেই কুরুচিকর বাগযুদ্ধ! পরিস্থিতি সামলালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

তোলাবাজির অভিযোগে অস্বস্তিতে বিজেপি, সাসপেন্ড নেত্র

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

কম্বল জড়ানো অবস্থায় দমদমে নিজের বাড়ি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ!

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

কুণালের বাড়ি-কার্যালয়ে 'পরিকল্পিত হামলা', বালিশ - গদ্দারদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের

১৩/৮/২০২৬1 মিনিট পড়া

More from মহানগর

View All →