টেলিপাড়ার বাতাসে এখন একটাই গুঞ্জন। খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-র। ‘কথা’ ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া এই অন-স্ক্রিন রসায়ন এখন বাস্তব জীবনেও সমান চর্চিত। সম্প্রতি স্টুডিও পাড়ায় জোর রটনা, আগামী নভেম্বর মাসেই নাকি গোপনে আংটিবদল সারতে চলেছেন এই তারকা জুটি। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা পুরোপুরি স্বীকার করেননি তাঁরা। কিন্তু যা রটছে তা কি সত্যি সত্যি ঘটতে চলেছে? 

আরও পড়ুন: নীল থেকে গেরুয়া হল KIFF লোগো, সিনে উৎসবের দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ

বর্তমানে দুজনেই ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত। সাহেব ব্যস্ত ‘গঙ্গা’ ধারাবাহিকে অন্যদিকে সুস্মিতা ‘তিলোত্তমা’র ফ্লোর কাঁপাচ্ছেন। আর কাজের এই ব্যস্ততার মাঝে আংটিবদলের গুঞ্জনে সুস্মিতার সটান উত্তর, “এই সব কিছু আমরা এখনও ভাবিনি।”

এ প্রসঙ্গে সুস্মিতা স্পষ্ট জানান, এই সমস্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি হেসে টেলিপাড়ার ‘তিলোত্তমা’ বলেন, “সবাই কি পাগল হয়ে গিয়েছে? সবটাই ভুল খবর।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তাঁর পুরো মনোযোগ রয়েছে কাজ এবং নতুন মেগার ওপর। সাহেবের সঙ্গে প্রেম বা বাগদানের খবরকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: থেমে গেল পথচলা, শেষ দিনের শুটিংয়ে এসে আবেগঘন সোমরাজ!

শোনা যায় ‘কথা’ ধারাবাহিকের ফ্লোরেই সাহেব-সুস্মিতার প্রথম আলাপ হয়। তারপর সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেমের সুত্রপাত। সাহেবের পরিবারের সাথেও সুস্মিতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়। বিশেষ করে সাহেবের বোনের সাথে দীপাবলি উদযাপন করতেও দেখা গেছে সুস্মিতাকে। 

আরও পড়ুন: আমিষ বিতর্কে ডিগবাজি! ‘বাড়িতে খেলে আপত্তি নেই’, সাফাই বাগেশ্বর বাবার

এই সবকিছুর কারণেই ভক্তদের ধারণা হয়েছিল, খুব শীঘ্রই হয়তো ছাদনাতলায় পৌঁছবেন তাঁরা। যদিও বর্তমানে তাঁরা ব্যস্ত নিজস্ব কাজ নিয়ে। তাই প্রেম নিয়ে মুখে কুলুপ আঁটলেও, ভক্তরা কিন্তু এখনও আশায় বুক বেঁধে আছেন— কবে এই চর্চিত জুটি তাঁদের সম্পর্কের অফিশিয়াল সিলমোহর দেবেন!