কলকাতায় আসছেন আদানি গোষ্ঠীর (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ফলে তাঁর সফর ঘিরে শিল্পমহলে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার রাতেই কলকাতায় আসছেন আদানি। বৃহস্পতিবার সকালেই রয়েছে একাধিক কর্মসূচি। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। এরপর তাজ বেঙ্গল হোটেলে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন আদানি।
আরও পড়ুন: ধর্মঘটের ধাক্কা সামলাতে রবিবারও খোলা ব্যাঙ্ক, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
বৈঠকে বাংলায় সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। একাধিক ক্ষেত্রে বিনিয়োগের রূপরেখা তৈরি হতে পারে বলেও সূত্রের খবর। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন আদানি। প্রাথমিকভাবে নবান্নেই সেই বৈঠক হওয়ার কথা। রাজ্যে শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর কথা ইতিমধ্যেই আদানি গোষ্ঠীকে জানিয়েছে সরকার। শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠকও চলছে। সেই আবহেই আদানির কলকাতা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: সায়নের উপর হামলা! বারুইপুর আদালত-কাণ্ডে SP-জেলা জজের রিপোর্ট তলব হাই কোর্টের
বাংলায় আদানি গোষ্ঠীর বিনিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা সামনে আসে কি না, সেদিকেই নজর শিল্পমহলের।
















