দিন দুই আগে জঙ্গিযোগে গ্রেফতার হয়েছে বাদুড়িয়ার যুবক। সেই রেশ কাটতে না কাটতে ফের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে রাজ্য পুলিশের STF-এর জালে দুই জঙ্গিগোষ্ঠীর দুই সদস্য। STF জানিয়েছে, ফেসবুকে 'মুঘলে আজম' এবং 'জিহাদ-ই-সবিবিল্লাহ' নামে দুটি অ্যাকাউন্ট চালাত। যেখানে দীর্ঘদিন ধরে লাগাতার ভারত বিরোধী উসকানি দিয়ে প্রচার চালানো হচ্ছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ওই এলাকায় অভিযান চালান STF-এর গোয়েন্দারা। তাতেই গ্রেফতার হয় দু’জন। তারা আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সদস্য বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: CJP সদস্যের বাবাকে হত্যার ঘটনায় মৃতের ছেলেকে ফোন মমতার

STF সূত্রে খবর, ধৃতদের একজনের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে জানাতুল বেগ ওরফে টুটুল। ভাঙড়ের পানাপুকুর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত। এদিন সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। প্রতিবেশীরা জানিয়েছেন, টুটুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। প্রায় সারাদিন ঘরের ভিতর মোবাইলে নানারকম কাজ করতেন। খুব বেশি বাইরে বেরতেন না। মাঝে মাঝে কিছু সন্দেহজনক ব্যক্তি টুটুলের সঙ্গে দেখা করতে আসত। 

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে NLSIU- এর সমাবর্তনে আমন্ত্রণে আপত্তি পড়ুয়া-প্রাক্তনীদের

অন্যদিকে সফিক শেখকে নামে আর একজনকে নোদাখালি থেকে গ্রেফতার  করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, সফিক ও টুটুল দু’জনই আকিসের সদস্য ছিল। ধৃতরা বিভিন্ন কৌশলে আল কায়দা মডিউল তৈরি করতে চাইছিল দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। এলাকার মুসলিম মানুষদের সঙ্গে মিশে কখনও দাওয়াতে ডেকে, কখনও মাদ্রাসাগুলিতে গিয়ে মগজধোলাই চলছিল। দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও আশপাশে জেলাগুলিতেও আল কায়দার নেটওয়ার্ক একটু একটু করে সক্রিয় করার কাজে মদত দিত টুটুল, সফিক।