হাসপাতালের শৌচাগারের দরজা বন্ধ। দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পরেও ভিতর থেকে কোনও শব্দ নেই। বাধ্য হয়ে হাসপাতালের কর্মীরা দরজা ভাঙলেন। দেখা গেল রোগীর ঝুলন্ত দেহ। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nodia) শক্তিনগর (Shaktinagar) জেলা হাসপাতালে। 

আরও পড়ুন: নয়া সরকারের প্রতি আস্থায় বাংলার কলেজে ফিরছেন পড়ুয়ারা: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সমিতের, পরামর্শ দিলেন শুভেন্দুও

মৃতের নাম তপন ঘোষ (৬০)। তাঁর বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিলেন বৃদ্ধ। এর পরেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান হাসপাতালের কর্মীরা। 

আরও পড়ুন: সিইএসসি ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পানিহাটিতে চাঞ্চল্য

ঘটনা নজরে আসার পরেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।তপনের ব্যক্তির বেডের আশেপাশের অন্যান্য রোগীরা জানিয়েছেন, এদিন সকালে নিজেই বেড থেকে উঠে যান তিনি। তারপর দীর্ঘক্ষণ তাঁকে দেখা যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।