উপনির্বাচনের প্রস্তুতির মধ্যেই আইনি জটিলতায় আটকে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan, the Congress candidate for the Nandigram by-election)। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন সংক্রান্ত পুরনো একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। এবার সেই মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন করলেন মিলন। ভোটের আগে বিষয়টির দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে কোটি টাকা, CBI-কে তদন্তভার দিল হাইকোর্ট

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে বিষয়টি তোলেন মিলনের আইনজীবী মিলন মুখোপাধ্যায় (Lawyer Milan Mukherjee)। তাঁর বক্তব্য, ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। ফলে প্রার্থী হিসেবে ভোটের আগে মিলনের জামিনের বিষয়টি জরুরি। মামলাটি শুনানির জন্য আদালতের অনুমতি মিলেছে। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

মিলনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এর আগে ওই মামলাগুলিতে গ্রেফতারি এড়াতে হাই কোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। সেই আবেদনের সময় রাজ্য জানিয়েছিল, পাঁচটি মামলায় আপাতত মিলনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না। তবে যে মামলাগুলিতে তিনি ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন, সেগুলির ক্ষেত্রে আলাদা করে জামিনের আবেদন করতে হবে। মঙ্গলবারের শুনানিতে সেই বিষয়টিও আদালতের নজরে আসে।

আরও পড়ুন: নেশামুক্ত বাংলা গড়ার ডাক মুখ্যমন্ত্রীর, ইকোপার্কে গুঁড়িয়ে দিলেন কয়েক লক্ষ নিষিদ্ধ কফ সিরাপ

এখন নজর মূলত জামিনের আবেদনের শুনানির দিকে। কারণ ৬ অক্টোবর ভোটগ্রহণের পর ৯ অক্টোবর ফল প্রকাশ হওয়ার কথা। তার আগে আদালতের সিদ্ধান্ত মিলন প্রধানের নির্বাচনী কর্মসূচিতে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।