TMCP-এর প্রতিষ্ঠা দিবসে আয়োজিত মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গের TMCP নেত্রী বিদ্যা বার্লা এবং তৃণমূল ছাত্র পরিষদ নেতা কল্লোল মজুমদার। শুক্রবার দুই ভিন্ন প্রান্তের নেতা-নেত্রী তাঁদের বক্তব্যে কেন্দ্র-রাজ্যের বিজেপি সরকারকে জোরালো আক্রমণ শানান।
আরও পড়ুন: TMCP-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপিকে নিশানা ২ ছাত্রনেতার
বিদ্যা বার্লা বলেন, “তরাই, ডুয়ার্সের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।” তাঁর কথায়, “আমাদের ক্ষমতা চাই না, সরকার চাই না, আমরা শুধু দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাই। তারা সঙ্গে থাকলেই আমরা সব লড়াইয়ে জয়ী হবো।” বিজেপির ৫০০ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, প্রতিশ্রুতি দিয়ে তরাই-ডুয়ার্সের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। শেষে তাঁর হুঁশিয়ারি, “আমাদের রোখা যাবে না, কারণ, আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।”
আরও পড়ুন: গণতন্ত্রের কণ্ঠরোধকারীদের রুখতে আসুন একজোট হই, TMC-এর প্রতিষ্ঠা দিবসে বার্তা নেত্রীর
অন্যদিকে, কল্লোল মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ দল তৈরি করেছিলেন। তারপর ২০১১ সালে ক্ষমতায় এসেছিলাম। এই দীর্ঘ ১৩ বছর তিনি লড়াই করেছেন। আপনাদের বলবো, আপনারা শুধু তিন বছর লড়াই করুন, এই বিজেপি সরকার বেশি দিন থাকবে না।” রাজ্যে যা চলছে, তার প্রতিবাদে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের কথা তুলে ধরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসেবার কথাও উল্লেখ করে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদকে আরও শক্তিশালী করার বার্তা দেন কল্লোল।
আরও পড়ুন: গণতন্ত্র ফেরাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান বৈশ্বানরের
















