দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, দেদার আড্ডা আর মাইলের পর মাইল পায়ে হেঁটে প্যান্ডেল হপিং। কিন্তু উৎসবের এই আনন্দের মাঝেই বড় বাধা হয়ে দাঁড়ায় পায়ের ক্লান্তি ও মারাত্মক যন্ত্রণা। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা ব্যারিকেডের কারণে দীর্ঘ পথ হাঁটার ফলে গোড়ালি বা পায়ের পাতায় ব্যথা অনিবার্য। তবে এবার পুজোয় সেই চিন্তা দূর করতে বাজারে দেদার বিকোচ্ছে আধুনিক প্রযুক্তির ‘থ্রি-ডি ইনসোল’ (3D Insole) জুতো।

আরও পড়ুন: "মা এসে গেছে" বলতেই তেড়ে এল মৌলবাদীরা! দেবীর পাশাপাশি চরম সাইবার বুলিংয়ের শিকার টলি-অভিনেত্রী

নরম সোল কিংবা ডক্টর’স সোলের জুতোর কথা আমরা অনেকেই জানি। বিশেষ করে যাঁদের ‘ফ্ল্যাট ফুট’ বা সমতল পায়ের পাতার সমস্যা রয়েছে, চিকিৎসকেরা তাঁদের এমন জুতো পরার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই ‘থ্রি-ডি ইনসোল’ জুতো সাধারণ আরামদায়ক জুতোর চেয়ে অনেকটাই আলাদা এবং অনেক বেশি কার্যকরী।

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের রাশ কানাডার সংস্থার হাতে! সবুজ সঙ্কেত কেন্দ্রের

কী এই ‘থ্রি-ডি ইনসোল’ জুতো এবং কেন এর কদর বাড়ছে?

এই বিশেষ প্রযুক্তির জুতো বা ইনসোল মানুষের পায়ের পাতার গঠন ও থ্রি-ডি আর্চ (Arch) অনুযায়ী তৈরি হয়। ফলে হাঁটার সময়ে এটি পুরো পায়ের পাতায় শরীরের ওজন সমানভাবে ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: আরশোলায় রক্ষে নেই, দোসর এ বার মাছি! সোশ্যাল মিডিয়ায় নয়া দল গড়ে জোটের ডাক

 ভিড়ে হাঁটার সময়ে মাটিতে পা ফেলার যে কম্পন তৈরি হয়, তা এই ইনসোল রোধ করে দেয়। ফলে গোড়ালি, হাঁটু এবং কোমরের জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে না।

 যাঁদের পায়ের পাতায় স্বাভাবিক বাঁক নেই, তাঁদের জন্য দীর্ঘক্ষণ সাধারণ চটি বা জুতো পরে হাঁটা অত্যন্ত কষ্টের। এই থ্রি-ডি ইনসোল কৃত্রিম আর্চ সাপোর্ট তৈরি করে পা-কে সুরক্ষিত রাখে।

কলকাতার বিভিন্ন অর্থোপেডিক ক্লিনিক, ফুট কেয়ার ক্লিনিকে এই ইনসোল পাওয়া যায়। এছাড়া অনলাইনেও থ্রি-ডি ইনসোল পাওয়া যাচ্ছে। তবে অনলাইনে এমন ইনসোলের দাম শুরু হচ্ছে ৫৫০০ টাকা থেকে। ব্র্যান্ড অনুযায়ী এবং পায়ের ধরন অনুযায়ী দাম ৮ হাজার বা ৯ হাজার অথবা তার বেশিও হতে পারে।

আরও পড়ুন: বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই সদস্যদের, ইটাহারে তুঙ্গে দলীয় কোন্দল

থ্রি-ডি ইনসোল পায়ে থাকলে সারারাত ধরে ভিড়ের মধ্যে দীর্ঘ পথ হাঁটলেও পায়ে ফোসকা পড়া কিংবা পেশিতে টান ধরার ঝুঁকি অনেকটাই কমে যায়। এবারের পুজোয় স্টাইল এবং আরামের নিখুঁত ভারসাম্য বজায় রাখতে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে এই বিশেষ জুতো।