অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, অগাস্ট মাসের কিস্তিতে অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আগামী ২০ অগাস্টের মধ্যে এই টাকা দেওয়ার সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
Sponsored

আরও পড়ুন: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ তৃণমূল সুপ্রিমো, আহতদের দ্রুত আরোগ্য কামনা
মন্ত্রী জানান, ইতিমধ্যেই যোগ্য বিবেচিত মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কয়েক দিন ধরে ধাপে ধাপে টাকা জমা পড়বে। ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৮০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির মধ্যে ১ কোটি ৬২ লক্ষের যাচাই সম্পন্ন হয়েছে। যাচাইয়ের পর ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, তারাপীঠ অগ্নি-কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
সুমনা বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর ও গুজব ছড়ানো হচ্ছে। তবে যোগ্য মহিলাদের চিন্তার কোনও কারণ নেই। আগামী চার দিন ধরে টাকা দেওয়ার কাজ চলবে। এদিকে, বাতিল হওয়া আবেদন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রাজ্য। এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীরা পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন। আগামী ১৯ অগাস্ট থেকে ক্লেইম ও অবজেকশনের জন্য পোর্টাল চালু হবে। আবেদনের ক্ষেত্রে কেন নাম বাতিল হয়েছে বা প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, তাও পোর্টালে উল্লেখ করা থাকবে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভারত-বিরোধী কার্যকলাপ! ফের রাজ্যে জঙ্গি যোগে ধৃত ২
মন্ত্রী জানিয়েছেন, বাতিল আবেদনের একটি বড় অংশের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে নামের গরমিল রয়েছে। প্রায় ১০ লক্ষ আবেদনে এই ধরনের সমস্যা রয়েছে বলে দাবি তাঁর। আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকলে টাকা পাঠানো সম্ভব নয়। সমস্যা সমাধানে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় জমা পড়া নতুন আবেদনগুলির যাচাইয়ের কাজও চলবে। এই আবেদনগুলির ভেরিফিকেশন ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













